ভয়েস কমান্ডেই বন্ধ হবে ফোন

২৫ মে, ২০২১ ০২:০৯  
আগামীতে ভয়েস কমান্ডের মাধ্যমে বন্ধ করা যাবে অ্যান্ড্রয়েড ফোন। গুগল তাদের অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে এমনই সুবিধা নিয়ে আসছে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ। জানা গেছে, ফোনের পাওয়ার বাটন চাপ দিলে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হবে। এরপর ভয়েস কমান্ড দিয়ে ফোনটি বন্ধ করা যাবে। তবে সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে সীমাবদ্ধ থাকবে এমনটি নয়। যেকোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলে সুবিধাটি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের সাথে অ্যাসিস্ট্যান্ট ফাংশন যুক্ত থাকলে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে ফোনটি বন্ধ করতে না চাইলে পাওয়ার ও ভলিউম বাটন চেপে বিকল্প পদ্ধতিতে ফোনটি বন্ধ করতে পারবেন। সেখানে আগের মতো রিস্টার্ট করার অপশনও থাকবে। ডিবিটেক/বিএমটি